ঢাকা: ডেঙ্গুতে আরো ৫ জন মারা গেছেন। হিসেব বলছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখনো পর্যন্ত মোট প্রাণহানি ৩২১ জনে দাঁড়ালো।

গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

এবং এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের মৃত্যু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *