ঢাকা: ভারত ছাড়া গতি নেই। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা সারাদিন রাত গলা ফাটিয়ে ফেললেও ঐ দিল্লিই বলতে হবে, কারণ দিল্লি ছাড়া গতি নাই।

ওরা কখনো ঢাকা না যুক্তরাষ্ট্র বলে না। কারণ যুক্তরাষ্ট্র তাদের ভাই। ইউনূস তাদের চাচা।

এবার ভারতের তৈরি প্রথম ২০টি এলএইচবি যাত্রীবাহী কোচ বাংলাদেশের (Bangladesh Railways) দিকে রওনা হয়েছে। মূলত ভারতীয় রেলের দেশীয় কোচের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে, ফিরোজপুর রেলওয়ে বিভাগ বাংলাদেশে ২০টি এলএইচবি কোচের (LHB Coach) প্রথম চালান পাঠিয়ে ৯১.৭৩ লক্ষ টাকা রাজস্ব আয় করেছে।

জানা গিয়েছে, এই কোচগুলি হুসেনপুর রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের দর্শনা রেলওয়ে স্টেশনে সফলভাবে পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক রেল বাজারে ভারতীয় রেলের উপস্থিতি কতটা জোরদার তা প্রমাণ হলো!

কোচগুলো বুধবারের মধ্যে বাংলাদেশে পৌঁছাতে পারে বলে আশা করা হয়। মোট ২০০টি আধুনিক কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে।

বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সঞ্জীব কুমারের নির্দেশনায় এবং বিভাগের ব্যবসা উন্নয়ন ইউনিটের চেষ্টায় এই চালানটি বাংলাদেশে পাঠানো হয়।

২০টি এলএইচবি কোচ কোথায় তৈরি হয়েছে?

পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছিল। এই কোচগুলো বাংলাদেশ রেলওয়ের পরিচালনগত চাহিদা এবং যাত্রীদের সবরকম সুবিধার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। অত্যাধুনিক সব ডিজাইন আছে।

উল্লেখ্য যে, বাংলাদেশের আন্তঃনগর ট্রেনের জন্য ভারতে তৈরি আধুনিক যাত্রীবাহী রেলের কোচের একটি রেক উত্তরপ্রদেশের শাহজাহানপুরের উপর দিয়ে যাওয়ার সময় সেটা দেখার জন্য রীতিমতো ভিড় জমে যায়।

ভারতের তৈরি এই আধুনিক কোচগুলি বাংলাদেশে পাঠানো হচ্ছে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায়।

প্রায় ৯১৫ কোটি টাকার চুক্তি অনুযায়ী, বাংলাদেশ রেলওয়েকে মোট ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করার কথা আছে।

এই কোচগুলির মধ্যে রয়েছে এসি স্লিপার, এসি চেয়ার কার এবং নন-এসি চেয়ার কার।

বাংলাদেশের যাত্রীদের সুবিধা, নিরাপত্তার কথা চিন্তা রেখে কোচগুলিতে রাখা হয়েছে বেবি কেয়ার রুম, প্রার্থনাকক্ষ, সিসিটিভি ক্যামেরা এবং প্যাসেঞ্জার অ্যালার্ম সিস্টেমের মতো একাধিক সুবিধা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *