নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরের পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় একজন সাংবাদিককে গুলি করে হত্যা করেছে হত্যাকারী।

প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার রাতে এই খুনের ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর এলাকায়।

কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলুঞ্জিয়া বাজারে একটি দোকানে বসেছিলেন ওই সাংবাদিক। তখনই দু’জন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

বাজারে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এটাই হচ্ছে ইউনূস আর বর্তমান বিএনপি সরকারের স্বরূপ।

এই খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পরিকল্পনা করেই ওই সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে অনুমান পুলিশের।

মৃত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির (৩৫)। তাঁর বাড়ি কলমাকান্দার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। তিনি একজন প্রাক্তন সেনা কর্মী। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নেত্রকোনার প্রতিনিধি হয়ে কাজ করতেন। এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক চালাতেন লুৎফুজ্জামান।

দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন তিনি। দেশের অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন।

সাংবাদিকের শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সোয়া রাত ৮টার দিকে একটি চায়ের টং দোকানে বসেছিলেন আলিফ ফকির। এই সময় মোটরসাইকেলে এসে দুজন লোক তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়েন।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগেও, তথা গত বছরের ১০ নভেম্বর দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় লুৎফুজ্জামান আলিফ ফকিরকে কুপিয়ে গুরুতর জখম করেছিল দুর্বৃত্তরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *