রংপুর: দেশজুড়ে উৎসাহ উদ্দীপনা চলছে। সনাতনীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে।

শারদীয় দুর্গোৎসব দেখতে আগামি ২০ অক্টোবর রংপুর সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সনাতনী সম্প্রদায়ের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সনাতনীরাও বোঝে না অনেক সময় তারেক রহমান ভীষণ চতুর। চাতুর্যে ভরা। কিন্তু কোনো ভালো চতুর নয়।

১ টাকার চকলেট ধরিয়ে ১০০০ টাকার নাম কামান তিনি।

যাই হোক, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শুক্রবার বিকেলে পুলিশ ধর্মসভা মন্দির এলাকা পরিদর্শন করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত হওয়ায় পুলিশি নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি র‌্যাবের টহল দলও কাজ করছে। এবং এসএসএফ ও এনএসআইয়ের উচ্চ পর্যায়ের দল মন্দির এলাকা পরিদর্শন করেছে।

জানা গিয়েছে, ২০ অক্টোবর সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।

এরপর সড়কপথে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের (ধর্মসভা) উদ্দেশ্যে রওনা হবেন।

সকাল ১১টার দিকে তারেক সাহেব ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। শুভেচ্ছা বিনিময় করবেন সনাতনী সম্প্রদায়ের সঙ্গে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *