ঢাকা: দুর্গাপূজার টানা ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আগামি ২০ থেকে ২২ অক্টোবর দেশের সব কাস্টম হাউস ও স্টেশনে সীমিত পরিসরে বাণিজ্যিক কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এনবিআর দেশের সব কাস্টম হাউস এবং স্টেশনকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়।

আমদানি-রপ্তানি বাণিজ্য যাতে ক্ষতিগ্রস্ত ব্যাহত না হয়, সে জন্য ছুটির মধ্যেও কার্যক্রম চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য যে, দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১, ২২ অক্টোবর সরকারি ছুটি। আর তাছাড়া ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে একটানা পাঁচ দিন ছুটি থাকবে।

সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকায় পূজার তিন দিনের ছুটিতে সীমিত পরিসরে কাজ করার সিদ্ধান্ত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *