গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অবশেষে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ১৫র দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে হঠাৎ করে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
আগুন লাগার খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪টা ৩৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আবার কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
মোট ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এখনো অবধি আগুন লাগার কারণ জানা যায়নি। বা এই ঘটনায় হতাহতের খবর জানা যায়নি।
