ঢাকা: ভারতের কলকাতায় দুর্গাপূজার মহাসপ্তমীতে মহাবিপর্যয় ঘটে গেলো! আনন্দ মুহূর্তে বদলে গেলো আর্ত চিৎকারে, মর্মান্তিকভাবে মারা গেলেন ১৮ জন, প্রায় ৪০/৪৫ জনের মতো আহত। ঠিক কি কারণে এতো বড় বিপর্যয়…?

আনন্দ যে হঠাৎ এইভাবে বিষাদ হয়ে যাবে, কে ভেবেছিলো? খুবই বেদনাদায়ক ঘটনা।

চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল লেগেছে! পুজো দেখতে গিয়ে প্রাণ গেল ১৮ জনের!

শিশু-সহ ১৮ জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পড়েছে।

মণ্ডপে হুড়োহুড়িতে পিষ্ট হয়ে অসংখ্য ভক্ত আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বহু মানুষ ঠাকুর দেখার পরেও বৃষ্টির জন্য বেরতে পারেননি। সেই সময় নতুন করে প্রচুর মানুষ মণ্ডপে ঢুকে পড়েন। তাতেই এই পদপিষ্টের ঘটনা।

ঘটনার সময় প্রবল বৃষ্টি পড়ছিল। বৃষ্টির জন্য এক্সিট গেটের সামনে অপেক্ষা করছিলেন দর্শনার্থীরা। আর এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীরা ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন।

হুড়মুড়িয়ে ঢুকে পড়েন বাইরে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীরা, প্রবল ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটেছে, দাবি পুলিশের।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “পুজো বন্ধ করে STF, ফরেনসিক, দমকলকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওরা প্রাথমিক তদন্ত করছে।”

কলকাতা শহরের বড় পুজোগুলোর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, “খুব ভিড় হচ্ছে, থিম পুজো, ভিতরে আলো নেই, প্যাসেজ সরু, এগুলো দেখে নেওয়া হয়েছে।”

চোরবাগানের পদপিষ্টের ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিমও গঠন করা হবে বলে সে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

তিনি বলেন, “এখনই খতিয়ে দেখা হচ্ছে। সব জায়গায় দমকল পুলিশ খতিয়ে দেখছে। দরকার হলে নিরাপত্তার ত্রুটি থাকলে, তা মুক্ত করে প্যান্ডেল খোলা হবে। ফ্যাক্ট ফাইন্ডিং হবে। সিসিটিভি ফুটেজ আনানো হচ্ছে। আমাদের দক্ষ লোক রয়েছে, তৎপরতার সঙ্গে কাজ করছেন।”

মুখ্যমন্ত্রী বলেন, “দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন তাদের ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও একটি চাকরি দেওয়া হবে। আর যারা আহত হয়েছেন তাদের ৫ লাখ টাকা করে দেওয়া হবে”!

উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে ভিড়ের চাপে গেটের একাংশ ভেঙে যায় বলেও খবর পাওয়া গিয়েছে।

শনিবার রাতেই কলকাতা মেডিক্যাল কলেজে আহতদের দেখে এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী।

জানা গেছে, দর্শনার্থীদের নিরাপত্তায় কলকাতার প্রচুর নামী পুজোমণ্ডপের দরজা বন্ধ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর আশ্বাস, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। পুলিশ আমজনতার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে।

চোরবাগানের দুর্ঘটনার খবর পেয়ে এক্স হ্যান্ডেল পোস্টে  দুঃখপ্রকাশ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *