কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। এই ঘটনায় আগুনের সূত্রপাত, প্রাণহানির কারণ এবং রিসোর্টের নিরাপত্তাব্যবস্থা সম্পূর্ণ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঐ তো, এই দেশে মরার পর লাড়া হয়। লাড়া মানে নড়চড়। ভয়াবহ দুর্নীতিতে ভরে গিয়েছে দেশটা। লোভে, হিংসায় ভারাক্রান্ত।

এই ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আগুন লাগে শনিবারেই।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সন্ধ্যা ৬টার দিকে সুমনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনায় আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত নয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের মধ্যে একই পরিবারের ছয়জন আছেন।

তাঁরা হলেন- ঢাকার বনশ্রীর বাসিন্দা ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ।

পরিচয় শনাক্ত হওয়া অন্য তিনজন হলেন- ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক নাসরিন আক্তার মুক্তা (২৯), জিহাদ হাওলাদার, আকিবুল ইসলাম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *