নড়াইল: আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী। আজ মা দুর্গার চরণে অঞ্জলি দেবেন ভক্তরা।

এই সময় অনেকেই বস্ত্র দান করেন। অন্যান্য কিছুও দান ধ্যান করেন।

নড়াইলের কালিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৪৩টি দুর্গামন্দিরের পুরোহিতদের মধ্যে ধুতি এবং মন্দিরসংশ্লিষ্ট নারী ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এই উপহার বিতাড়নের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নারীদের শাড়ি দেওয়া হয়।

এ ছাড়াও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের ব্যবস্থাপনায় উপজেলার ১৪৩টি দুর্গামন্দিরের পুরোহিতদের মধ্যে ধুতি বিতরণ করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কালিয়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।

এখানে উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান (মিলু), পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন এবং নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *