ঢাকা: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ১ হাজার ৩১৯ জন।
রবিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫৪ জন। অন্যদিকে, নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৫ জন।
গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে হাম উপসর্গে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। এই একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ১২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন।
