ঢাকা: ২০২৭ সালে অমর একুশে বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি।

আজ, রবিবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বইমেলা চল‌বে ফেব্রুয়ারি ৬ পর্যন্ত!এভা‌বেই আমা‌দের সংস্কৃ‌তির ঐতিহ্যের অপমৃত্যু ঘট‌বে!

অমর একুশে বইমেলা কেবল একটি মেলা নয়- এটি আমাদের জাতিসত্তার প্রতীক, ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতি এবং সাহিত্য-সংস্কৃতির প্রাণকেন্দ্র।

ফেব্রুয়ারি মাসটাই হচ্ছে একুশে বইমেলা। মেলা এলে বাংলা একাডেমির প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান ভরে ওঠে লেখক-পাঠক- প্রকাশকের মিলনমেলায়। একুশের শহিদদের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এই আয়োজন তাই আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

অথচ রাজাকারের বদৌলতে দেশটায় বইমেলা নিয়ে এইসব ষড়যন্ত্র চলছে।

কয়দিন পর তো মনে হয় আর মেলাই থাকবে না।

একুশে বইমেলা ফেব্রুয়ারির সঙ্গে জড়িত থাকার কারণে যে অনন্য মর্যাদা পেয়েছে, তা এই মাস ঐ মাস করতে করতে শেষ হবে।

ফেব্রুয়ারি শুধু একটি মাস নয়, আমাদের ভাষা আন্দোলনের প্রতীক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহিদ মিনারে ফুল দেওয়া, ভাষাশহিদদের স্মরণ- সব ফেব্রুয়ারির সঙ্গে জড়িয়ে আছে। এই আবহেই বইমেলা প্রাণ পায়। অথচ দেখুন!?

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি ২০২৭ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলার সময় নির্ধারিত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *