সুনামগঞ্জ: পেশাগত কাজ করতে পারছেন না বাংলাদেশের সাংবাদিকরা। তাঁদের ওপর নেমে আসছে খাঁড়া। সম্প্রতি একজন সাংবাদিককে হত্যার পর আবারো হামলার ঘটনা ঘটেছে।

এবার সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলা করা হয়।

এই ঘটনায় আহাদ ভূঁইয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আহাদ ভূঁইয়া চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকসংক্রান্তসহ বহু মামলা রয়েছে।

তাঁর ক্ষোভ গিয়ে পড়ে সাংবাদিকের ওপর।

সম্প্রতি এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মোতালিব ভূঁইয়া। তারপরেই তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দীন বলেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের সাংবাদিকের ওপর হামলা ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগজনক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *