রংপুর: মা দুর্গার চরণে শেষ আশ্রয় নিলেন অর্চনা রানী! শোকের ছায়া নেমে এসেছে রংপুরে।
বলেছিলেন আরতি করবেন দুর্গার সামনে, কিন্তু আর হলো না। সেখানেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন এক সনাতনী নারী।
রংপুরের বদরগঞ্জে দুর্গাপূজা চলাকালে আরতি দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন অর্চনা রানী। রবিবার রাতে নামাপাড়া দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।
জানা যায়, উচ্চ রক্তচাপ ও সারাদিন উপবাসের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পরিবার কোনো অভিযোগ করেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার। তিনি বলেন, উৎসবের মধ্যে ঘটনাটি হৃদয়বিদারক। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।
তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ।
‘ভালো করে বাজাও, আরতি দেব’ বলেই মৃ.ত্যুর কোলে ঢলে পড়লেন অর্চনা রানী
‘ভালো করে বাজাও, আমি গান করব, আরতি দেব, নাচব।’ বাদ্যযন্ত্রীদের উদ্দেশ্যে এ কথা বলেই দর্শকসারি থেকে উঠে দুর্গাপ্রতিমার সামনে আরতি দিতে যান অর্চনা রানী।
আর তারপরেই মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। উপস্থিত লোকজন মিলে তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
রাত সাড়ে ৯টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের নামাপাড়া দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে। অর্চনা রানীর বাড়িও সেই গ্রামেই।
অর্চনা রানীর স্বামী গোপাল চন্দ্র সরকার বলেন, তাঁর স্ত্রীর উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল। সারা দিন পুজোর জন্য উপোস করেছিলেন তিনি।
এই মর্মান্তিক ঘটনায় উৎসবের আনন্দ শোকে পরিণত হয়। রাতে মন্দিরে আর কোনো পূজা-অর্চনা হয়নি।
