নাটোর: রক্তক্ষয়ের সময় দেশে! একের পর এক মৃত্যু। এবার প্রাণ হারালেন ১০ জন।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর-পাবনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ জন যাত্রী নিহত হয়েছেন। সংঘর্ষে দুটি যানবাহনের সামনের দিক দুমড়ে-মুচড়ে গেছে।
এ ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পারা গিয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বনপাড়া বিআরডিবি গেট এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই খবর পেয়ে নাটোর ও পাবনার ফায়ার সার্ভিস এবং স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান ভেঙে আহত এবং নিহতদের উদ্ধার করে।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, পাবনা থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি যাত্রীবাহী বাস আর বিপরীত দিক থেকে আসা একটি দ্রতগামী মালবাহী ট্রাক বনপাড়া এলাকায় পৌঁছালে একদম মুখোমুখি সংঘাত লাগে। ডাইরেক্ট সংঘর্ষ যাকে বলে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওভারটেকিং করার চেষ্টা অথবা হঠাৎ কোনো একটি যানের চাকা ফেটে যাওয়ার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলে এই দুর্ঘটনাটি ঘটে।
বাসের সামনের আসনে থাকা যাত্রীরা ঘটনাস্থলেই প্রাণ হারান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তা জানান, “সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্য ও স্থানীয় জনতা উদ্ধার অভিযানে নামেন। ঘটনাস্থল থেকেই ৮ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।”
দুর্ঘটনায় আহত হওয়া অন্তত ১৫ জনকে স্থানীয় বনপাড়া এলাকার বেসরকারি হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
