ঢাকা: ভাড়া না দিলে, চাঁদা না দিলে তারেক রহমানের আমলে টিকে থাকা যায় না। দেশটার এই অবস্থা এখন।
রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের গুদাম ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিকদার মেডিকেল কলেজসংলগ্ন কার্যালয়ে এই ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের অভিযোগ, ‘এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’—এই হুমকি দিয়ে শতাধিক ব্যক্তি সেখানে জড়ো হয়। পরে একদল ব্যক্তি দেয়াল টপকে কার্যালয়ে প্রবেশ করে এই তাণ্ডব চালায়। এ সময় নিরাপত্তাকর্মীদের ভয় দেখানো হয়।
হামলাকারীরা সিসি ক্যামেরা ও ডিভিআর খুলে নেয়, কয়েকটি ল্যাপটপ, আসবাব এবং কয়েক লাখ টাকার পণ্য লুট করে।
প্রথমেই ঐ সন্ত্রাসীর দল আশপাশের ভবনের নজরদারি ক্যামেরাগুলোর সংযোগ বন্ধ করে দেয়। এরপর দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে নিরাপত্তারক্ষীদের অস্ত্রের মুখে জিম্মি ও হুমকি দেয়।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, প্রায় দুই বছর আগে শিকদার গ্রুপের কাছ থেকে বৈধ চুক্তির মাধ্যমে জমিটি ভাড়া নেয় এ জে আর কুরিয়ার সার্ভিস এবং সেখানে প্রধান কার্যালয় ও কেন্দ্রীয় গুদাম স্থাপন করে কার্যক্রম পরিচালনা করছিল। চুক্তি অনুযায়ী নিয়মিত সিকদার গ্রুপকেই ভাড়া পরিশোধ করা হচ্ছিল।
তবে হামলাকারীরা দাবি করে, শিকদার গ্রুপের মালিকের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে এবং এখন থেকে সেই জমির ভাড়া দিতে হবে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে।
আর চাঁদা বা ভাড়া না দিলে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না বলে নিরাপত্তারক্ষীদের কড়া হুমকি দেওয়া হয়।
