ঢাকা: ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে মোট ৭ জনের মৃত্যু হয়েছে।
হাম আর ডেঙ্গু দুইয়ে আক্রান্ত দেশ। প্রতিদিন মারা যাচ্ছে মানুষ।
এদিকে ২৪ ঘন্টায় হামের উপসর্গে মারা গেছে একজন। হাম ও এর উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭৩ জন।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
হিসেব বলছে, গত ১৫ মার্চ থেকে এখনো পর্যন্ত হাম ও এর উপসর্গে সারাদেশে ১ হাজার ২০৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন আর হামের উপসর্গে ১ হাজার ১০৩ জন।
এদিকে ডেঙ্গুতে আজকে পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৩৬২ জন। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৮৮৩ জন।
