ঢাকা: আজ ২১ অক্টোবর, বিজয়া দশমী। এই দিনে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সিঁদুর খেলার আয়োজনে অংশ নিলেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন।

বন্ধুদের সঙ্গে একে অপরের কপালে, গালে সিঁদুর মেখে শারদীয় উৎসবের আনন্দ ভাগ করে নেন তিনি।

দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর দেবী দুর্গাকে সিঁদুর দিয়ে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা।

শাওন এই বিষয়ে বলেন, “আমরা বন্ধু, ঈদের দিন ওরা বাসায় আসে — তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করতে এসেছি”।

ঢাকের তালে তালে তাঁকে অন্যান্য সনাতনী বন্ধুদের সাথে নাচ করতে দেখা যায়। অবশ্য অনেক হাসিখুশি ছিলেন তিনি।

মৌলবাদী, কট্টরপন্থীরা ইতিমধ্যে দেখা‌ যাচ্ছে শাওনকে বর্জনের ডাক দিচ্ছে। তবে শাওন এগুলোতে মাথা ঘামান না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *