ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান হঠাৎ অসুস্থ! হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
বুধবার রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়।
রাতে নাকি আচমকা বুকে ব্যথা হয় তাঁর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আজ বৃহস্পতিবার দুপুর ২টায় তাঁকে দেখতে হাসপাতালে যান । তিনি চিকিৎসকদের কাছ থেকে ড. মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নেন।
জানা গিয়েছে, বর্তমানে ড. আব্দুল মঈন খান বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
