ঢাকা: ডেঙ্গু আর হামে হিমশিম খাচ্ছে দেশ। প্রতিদিন মৃত্যু আছেই।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৬৮ জনে।

আজ, বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন আরো ১ হাজার ৫১২ জন। চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জন।

আক্রান্তের সংখ্যা বেশি ঢাকাতেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাহিরে) ২৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এবং বরিশাল বিভাগে ২৩১ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৬, খুলনা বিভাগে ২০৬, ময়মনসিংহ বিভাগে ৬০, রাজশাহী বিভাগে ১৬২ ও রংপুর বিভাগে ৪৪ এবং সিলেট বিভাগে মোট ৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *