ঢাকা: গোটা বাংলাদেশটাই ঋণগ্রস্ত হয়ে পড়েছে। এতটাই খারাপ অবস্থা। ৫ আগস্টের পর সাধারণ মানুষকে পথে বসিয়ে দিয়েছে সরকার।
দুর্দিনে ভুগছে ৬০% পরিবার। একদিকে উচ্চ মূল্যস্ফীতি ও অন্যদিকে অর্থনৈতিক চাপ, তার উপর কয়েক দফা জ্বালানির দাম বৃদ্ধি, জিনিসপত্রের দাম লাগামছাড়া, এইসবের প্রভাবে সংসার খরচ সামাল দেওয়া অনেকের জন্যই কঠিন হয়ে দাঁড়িয়েছে।
আয় দিয়ে আর সংসারের খরচ মেটাতে পারছে না দেশের প্রায় অর্ধেক পরিবার। খরচ মেটাতে না পেরে ঋণ করতে বাধ্য হচ্ছেন বহু মানুষ।
ঋণ করে সংসার চলছে। আর কতদিন ঋণ করে চলবে?
বাংলাদেশে প্রায় অর্ধেক পরিবার গত এক বছরে সংসার চালাতে ঋণ নিয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন এক জরিপে এই চিত্র উঠে এসেছে।
জরিপ বলছে, দেশের ৪৭.৪২ শতাংশ পরিবার মৌলিক জীবনযাত্রার খরচ মেটাতে ধার করেছে। গ্রামে এই হার সবচেয়ে বেশি, ৫১.৯১ শতাংশ।
অর্থাৎ গ্রামের প্রতি দুই পরিবারের একটির বেশি ধার করে চলছে। সিটি করপোরেশনের বাইরের শহর এলাকায় হারটি ৪০.১৯ শতাংশ। আর সিটি করপোরেশন এলাকায় তা ৩২.১১ শতাংশ। দেশে সংসার চালানোর চাপ দিন দিন বাড়ছে।
দেশের সাধারণ মানুষের আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির শিকার হয়েছে। আয় বাড়েনি, অথচ নানা কারণে খরচ বেড়েছে দ্বিগুণ। মানুষ খরচা করবে কোথা থেকে?
মূলত, মানুষের আয় এক জায়গায় আটকে আছে কিন্তু খাদ্য, বাসা ভাড়া, গ্যাস, যাতায়াত, শিক্ষা—সবকিছুর খরচ একসঙ্গে বেড়ে গিয়েছে।
মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত সাধারণ মানুষগুলো এখনকী করবে?
