গাজীপুর: দেশে শিল্প কারখানা তো এমনিই বন্ধ হয়ে গেছে, তাছাড়া যে কয়টা খোলা আছে- জ্বলেপুড়ে শেষ।

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকার একটি পোশাক কারখানার কার্টুনের গুদামে ভয়াবহ আগুন লাগে।

এই আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সকাল প্রায় ১০টা ১৫র দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে এক এক করে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করতে থাকে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কারখানার গুদামে হঠাৎ করেই আগুন জ্বলে ওঠে। সেখানে কার্টন, সুতা ও অন্যান্য কাঁচামাল মজুত ছিলো, ফলে আগুন ছড়িয়ে পড়তে সময় লাগে না।

আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতা ধীরে ধীরে আরো বাড়তে থাকায় নয়টি ইউনিট কাজ করা শুরু করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *