ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গিয়েছে, দ্বিপক্ষীয় এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

রবিবার (২৫ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা তারেক রহমানের।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তারেক রহমান।

এবং জানা গেছে, সে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।

সফরকালে জাইকা, জেট্রো, জেবিআইসি ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, ইউনিক্লোর সদর দপ্তর এবং টয়োটার কারখানা পরিদর্শনের সম্ভাব্য কর্মসূচি রয়েছে।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়নে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে কিংবা সহযোগিতার নতুন ঘোষণা আসতে পারে।

এবং দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-স্থিতিশীলতা নিয়ে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *