রংপুর: প্রতিদিন সড়ক দুর্ঘটনা আছে। বাইরে বের হলে মানুষ আর ঘরে ফিরবে কিনা দেশটায় কোনো নিশ্চয়তা কিংবা নিরাপত্তা নেই।

এবার রংপুরে মর্মান্তিক ঘটনা ঘটেছে।
রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় চারজন প্রাণ হারালেন ।

এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৮ জন।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকার শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এই করুণ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল।

এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দিয়ে আইল্যান্ডে গিয়ে আবার ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের একজন যাত্রীর মৃত্যু হয়।

পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।’ এখন আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *