ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। আজ, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট শুরু হয়।

ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কিছু কম যদিও কর্মকর্তারা আশা করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন।

পাঁচ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ধানের শীষ, জামায়াতের মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে লড়ছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শূন্য হওয়া ঠাকুরগাঁও সদর, ভুল্লি ও রুহিয়া নিয়ে গঠিত আসনে আজ শুরু হয়েছে উপনির্বাচনের ভোটগ্রহণ।

উপনির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *