ঢাকা: একটি ভয়াবহ এবং নৃশংস ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশে। খুব সম্ভবত এটি হত্যাকাণ্ড!
রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) রাতে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
উত্তরখান থানার রাজাবাড়ী সংলগ্ন তুরাগ নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। কোনো খবর ছিলো না। এবং পরদিন বুধবার তথা ২৮ অক্টোবর তুরাগ নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সবচেয়ে রহস্যজনক ঘটনা হচ্ছে, শেখ হাসিনার হেলিকপ্টারে করে চলে যাওয়ার সেই ঐতিহাসিক ভিডিও ধারণকারী নাকি তিনিই ছিলেন!
তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায় নাই।
তাঁর কাছে কী আরো কোনো ফুটেজ ছিলো, আরো কোনো প্রমাণ যা থেকে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া ঘটনাগুলো প্রকাশ্যে আসতো? অথবা অন্য কিছু?
তাহসিফ সৌরি ২০১৮ সাল থেকে বাংলাদেশ বিমানবাহিনীতে পাইলট হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি (২০২৪/২০২৫ সালের দিকে) তিনি চাকরি থেকে ইস্তফা দেন।
তাঁর এই আকস্মিক নিখোঁজ ও মৃত্যুর ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।
