ঢাকা: জিনিসপত্র, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এত বেড়েছে, নাভিঃশ্বাস উঠছে জনগণের। আয় তো বাড়ে না, অথচ সংসারে একটা জিনিস আনতে গেলে আরেকটা জিনিসের টাকা আর হয় না। এত টানাপোড়েন বাংলাদেশের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোতে।
রাজধানীর বাজারে কোনো স্বস্তি নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্য আদা ও রসুনের বাজার চড়া। আদা রসুন ছাড়া তো হয় না। অথচ এর দাম আকাশ ছুঁয়েছে।
রান্নার অন্যতম গুরুত্বপূর্ণ এই দুই পণ্যের দাম প্রতি কেজি ২০০ টাকায় পৌঁছেছে। ডাবল সেঞ্চুরি!
রাজধানীর মিরপুরের মুসলিম ও কালশী কাঁচাবাজারে দেখা যায়, প্রতি কেজি আদা, রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকায়।
ঢ্যাঁড়শ ৬০-৭০ টাকা, কচুমুখি ৬০-৮০ টাকা, শসা ৫০-৬০ টাকা এবং পেঁপে ২০-৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের কেজি ১৪০-১৫০ টাকা।

শিম বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা দরে। ফুলকপি প্রতি পিস ৬০-৭০ টাকা, মুলার কেজি ৫০-৬০ টাকা।
ক্রেতারা বলছেন, বাজারে এসে কোনো পণ্যই স্বস্তিতে কেনা যাচ্ছে না। আদা-রসুন প্রতিদিনের রান্নায় লাগে। অথচ এগুলো কিনতেই এখন কেজিতে ২০০ টাকা দিতে হচ্ছে।
