নিজ বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম: এ কী রাজনৈতিক হিংসা, আক্রোশ নাকি প্রাকৃতিক মৃত্যু? আক্রোশ হলেও কী বলা হবে যে আওয়ামী লীগ করার কারণে ৭৫ বছরের একজন বয়স্কা মহিলাকে খুন করা হয়েছে!?

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার বাড়ি থেকে নুর নাহার বেগম (৭৫) নামের আওয়ামী লীগের সাবেক একজন নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট এলাকার নিজের বাসার শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।

নেত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে অনেক প্রশ্ন উত্থাপিত হচ্ছে! জানা গিয়েছে, তাঁর বাড়িতে খোলা ছিল পেছনের দরজা, এবং গায়েব দুটি মোবাইল ফোন।

বুধবার তথা ২৮ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ঘরের বিছানায় তাঁর লাশ পড়ে থাকতে দেখেন ভাড়াটিয়ারা। ঘটনাটি সাধারণ মৃত্যু নাকি এর পেছনে অন্য কিছু আছে, তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে নানা রহস্য।

ঘটনার ভেতরের মূল তথ্যগুলো এক নজরে।

জনশূন্য এই বাসায় কী ঘটেছিল? কে এসেছিলো?

নূর নাহার বেগম দীর্ঘদিন ধরে ক্যানসার ও ডায়াবেটিসের মতো জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি তাঁর বড় ছেলেও ক্যানসারে মারা যান। ছোট ছেলের সঙ্গেই ওই বাসায় থাকতেন তিনি।

বুধবার সকালে ছেলে কাজে চলে যান এবং গর্ভবতী পুত্রবধূও বাপের বাড়িতে থাকায় ঘটনার সময় তিনি বাসায় একদম একা ছিলেন।

তবে স্বাভাবিক মৃত্যু হলে মোবাইল ফোন কোথায় গেলো? দরজা খোলা কেন?

সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখে ভাড়াটিয়াদের সন্দেহ হয়। ভেতরে ঢুকে তাঁরা নূর নাহারকে বিছানায় মৃত অবস্থায় পান।

তাছাড়া রহস্যের বিষয় হলো, নূর নাহারের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন রুম থেকে উধাও হয়ে গেছে!

ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সদরঘাট থানায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নুর নাহারের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *