ময়মনসিংহ: পাকিস্তান ভাঙার অপরাধে, মুক্তিযোদ্ধাদের ফাঁসীতে ঝুলিয়ে, কুপিয়ে , পিটিয়ে হত্যা করা হচ্ছে। দেশে এই বিভৎসতা চলছে ২০২৪ এর ৫ আগস্ট থেকে।
এর আগে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে রাজাকার জামাত বাধা দিয়ে দেখিয়ে দিলো সরকারটা কে চালাচ্ছে!? এবার বাঁশঝাড়ে পাওয়া গেলো বীর মুক্তিযোদ্ধার মৃতদেহ।
একাত্তরে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করাটা হচ্ছে অপরাধ!
ক্ষমতাসীন বিএনপি সরকারের কাছে প্রশ্ন—একজন বীর মুক্তিযোদ্ধার কি এটাই প্রাপ্য সম্মান?
৫ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের সম্মান ও আমাদের স্বাধীনতার চেতনার ওপর একের পর এক আঘাত আসছে বলে অভিযোগ উঠছে।
মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করা কোনো দলের বিষয় নয়, এটি আমাদের জাতীয় দায়িত্ব।
যাঁদের আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাঁদের যে আজ এই পরিস্থিতি, তারেক রহমান সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী আঙুল চুষছেন বসে!
ময়মনসিংহের ধোবাউড়ায় বীর মুক্তিযোদ্ধা শেখ হোসেন আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার দর্শা মন্তনী এলাকায় নিজ বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এখন হত্যাকে আত্মহত্যা বলে চালানোর হবে।
বাঁশঝাড়ের ভেতর থেকে একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধারের খবর অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক ও উদ্বেগজনক।
জানা যায়, বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান শেখ হোসেন আলী। রাত ৩টার দিকে তাঁর স্ত্রী ঘুম থেকে উঠে তাকে পাশে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
সকাল ৬টার দিকে বাড়ির পাশের বাঁশঝাড়ে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কী নিয়ে হবে সে তো আমরা সবাই জানি।
