ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম প্রধানমন্ত্রী তারেক রহমানকে আইডেক্স ২০২৭ এবং অষ্টম নৌ প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা প্রদর্শনী ন্যাভডেক্স ২০২৭-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

আগামি ২৫ থেকে ২৯ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

উল্লেখযোগ্য যে, আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) আয়োজন করা হবে ১৮তম ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (আইডেক্স) এবং অষ্টম ন্যাভাল ডিফেন্স অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি এক্সিবিশন (ন্যাভডেক্স)।

ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইডেক্স ও ন্যাভডেক্সে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষা খাতের সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরা হয়।

এই প্রদর্শনীতে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিয়ে থাকে।

তারেক রহমান এখন কতটুকু নিজের দেশের জন্য আয়ত্ত্ব করতে পারেন সেটাই

আমন্ত্রণবার্তায় শেখ হামদান বলেন, ‘এই আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি অনুষ্ঠানকে সমৃদ্ধ করবে এবং প্রদর্শনী দুটির সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *