ঢাকা: গ্রেপ্তার করা হলো সেই রহস্যময়ী নারীকে, যার সাথে দেখা গিয়েছিলো তাহসিফ সৌরিকে!

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জেরিকা তাসনিম দিশা নামের ঐ তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দিন রাতে উত্তরার একটি পানশালায় তাহসিফের সঙ্গে ওই তরুণীকে দেখা গিয়েছিল।

তাঁকে শনিবার (৩১ অক্টোবর) রাতে কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।

নিহত তাহসিফের লাশ উদ্ধারের পর তাঁর বাবা কে এম এনায়েতুল করিম প্রথমে মামলা করতে অনীহা প্রকাশ করেছিলেন। তিনি প্রথমে মামলা করেননি।

পরবর্তীতে শুক্রবার (৩০ অক্টোবর) গভীর রাতে উত্তরখান থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করে।

যদিও এজাহারে নির্দিষ্ট কারো নাম উল্লেখ করা হয়নি, তবুও তদন্তের ধারাবাহিকতায় প্রথমে আহমেদ শাহরিয়ার রেজা দীপ এবং এখন জেরিকা তাসনিম দিশাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশাকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

আজ রবিবার বিকেলে তাঁকে আদালতে হাজির করা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই আদেশ দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *