চট্টগ্রাম: একদিকে আগুন, আরেকদিকে কোপ, মব- আহা! কী সুখের দেশে বসবাস করছি! সকালে ঘুম থেকে উঠেই লাশের খবর।

চট্টগ্রামে এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই করা হয়েছে। ব্যবসায়ীকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়।

নগরীর কোতোয়ালী থানার তিনপুলের মাথা এলাকায় শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। ঘটনা সম্পর্কে পুলিশ বলছে ‘পূর্ব বিরোধের’ জেরেই নাকি এই হামলা!

পূর্ব বিরোধ থাকলেই কোপাতে? হত্যা করবে? অপরাধীরা এই সাহস কোত্থেকে পেলো? সে জবাব কে দেবে?

কোপে আহত ব্যবসায়ীর নাম জাকির হোসেন। তিনি রেয়াজউদ্দিন বাজারের মশারি গলিতে ওয়ানটাইম পণ্যের ব্যবসা করেন। জাকির হোসেন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জাকির হোসেনের দোকান কর্মচারী মোহাম্মদ মানিক গণমাধ্যমে বলেছেন, “শনিবার রাত পৌনে ১টার দিকে জাকির বাসায় যাওয়ার জন্য তিনপুলের মাথা থেকে অটো রিকশায় উঠছিলেন। এ সময় কয়েকজন লোক এসে তাঁকে কুপিয়ে জখম করে।

“প্রতিদিন বাসায় যাবার সময় তিনি দোকানের টাকা নিয়ে যান। সে হিসেবে রাতে তার হাতে থাকা ব্যাগে পাঁচ লাখ টাকার বেশি থাকতে পারে। হামলাকারীরা তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে গেছে।”

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, “এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে আমরা প্রাথমিক অনুসন্ধান শুরু করেছি। ব্যাবসায়িক কারণে পূর্ব বিরোধের জেরে এ হামলা হতে পারে”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *