গাজীপুর: আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ওপর কম অত্যাচার হলো না! হত্যা, অত্যাচার, গ্রেপ্তার এখনো চলছে।

এবার গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাড়ি থেকে ছাত্রলীগ নেতা শাহীন হোসেনের (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার দুলাল মিয়ার বাড়ির চারতলার এক কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহীন হোসেন উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজাবাড়ী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের বড় ভাই আজাহার হোসেন বলেন, শাহীন পাঁচ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে পরিবারের কারও সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না।

দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর বন্ধু আলমগীর হোসেন আমাকে ফোন দিয়ে জানান শাহীনকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ওই বাসায় গিয়ে দেখি বাইরে থেকে তালাবদ্ধ। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানাই। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে তালা ভেঙে ঘরের খাটে মরদেহ পায়।

তিনি আরও বলেন, আমার ভাইয়ের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শক্ত জিআই তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। এরপর বাসায় বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, যে বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল।

তাঁকে মেরে রেখে তালা দিয়ে সম্ভবত সন্ত্রাসী পালিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *