ঢাকা: দেশে আন্দোলনের নামে সহিংসতা, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস, আগুন ছড়াচ্ছে।
ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ কয়েক দাবিতে গত কয়েকদিনের মতো সোমবারও (২ নভেম্বর) সারাদিন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা।
তবে আন্দোলনের চাইতে সহিংসতা বেশি হয়েছে।
কয়েক জায়গায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বেশ কয়েক জায়গায় যানবাহন ভাঙচুর, পুলিশের গাড়িসহ বিভিন্ন পরিবহনে আগুন লাগানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এদিনও ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় কয়েক শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। যদিও এখনো পর্যন্ত পোশাক শ্রমিকদের এই বিক্ষোভ বন্ধ করা যায়নি।
তবে অভিযোগ, এই পোশাক শ্রমিকদের আন্দোলনের আড়ালে কাজ করছে দেশদ্রোহী, রাজাকার গোষ্ঠী।
প্রশ্ন উঠছে, কি হচ্ছে দেশে? আন্দোলন পোশাক শ্রমিকদের, কিন্তু এদের হাতে লাঠি কেন? এরা কারা? পোশাক শ্রমিক? নাকি অন্য কেউ?
ঘোলা জলে মাছ শিকার করছে কে? কি চায় এরা? আসল ধান্দাটা কি?
পোশাক শ্রমিকদের ক্ষোভ মালিকদের বিরুদ্ধে থাকা উচিৎ,কিন্তু এভাবে রাস্তার চারপাশে ভাঙচুর করে, পুলিশের গাড়িতে আগুন দিয়ে কি বোঝাতে চায়?
যারা আন্দলোন করছে তারা সবাই কি পোশাক শ্রমিক?
পোশাক শ্রমিকরা এতো দ্রুত ভায়োলেন্স হবার কথা না এবং এতো দ্রু আক্রমণাত্মক হবার কথা না। শ্রমিকদের আন্দোলন কারা ছিনিয়ে নিয়েছে?
উদ্ভূত পরিস্থিতিতে সোমবার সচিবালয়ে পোশাক মালিক ও শ্রমিকদের সাথে আলাদা বৈঠক করেন স্বরাষ্ট্র-শ্রমমন্ত্রীসহ সরকারের কর্তা ব্যক্তিরা। কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছেনা।
