রাঙামাটি: সাজেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা পর্যটন সড়ক অবরোধ চতুর্থ দফায় দ্বিতীয় দিনের অবরোধ চলছে সকাল থেকেই।
তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধের দ্বিতীয় দিনেও চলছে শান্তিপূর্ণ অবরোধ, সাজেক পর্যটন সড়কে বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করছেন সমর্থককারীরা।
এতে জরুরি প্রয়োজনে রোগী এম্বুলেন্স, বিদ্যুৎ সরবরাহ গাড়ি, ধর্মীয় ও বিবাহ কাজে ব্যবহৃত গাড়ি এবং সাংবাদিকদের গাড়িসহ জরুরি প্রয়োজনের ক্ষেত্রে বিশেষ শিথিল রয়েছে।
সাজেক গন অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি এসোসিয়েশনের ৫ দফা দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত এই অবরোধ জারি থাকবে বলে জানিয়েছেন দুই সংগঠনের নেতাকর্মীরা।
রাঙামাটির সাজেকে ইউপিডিএফ সমর্থিত দুই সংগঠনের ডাকা চতুর্থ দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধের দ্বিতীয় দিন চলছে আজ মঙ্গলবার (৩ নভেম্বর)।
এর আগে টানা নয়দিনের অবরোধ শেষে রবিবার একদিনের জন্য অবরোধ শিথিল করা হয়।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, সাজেকে সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম, ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে উদ্বেগের মধ্যে রয়েছেন।
এসব অশান্ত পরিস্থিতির অবসান, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ২২ অক্টোবরের ঘটনার বিচারসহ বিভিন্ন দাবিতে তাঁরা অবরোধ চালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর করা নির্যাতনের বিচারও তারা চেয়েছেন।
উল্লেখযোগ্য যে, অবরোধের জন্য সাজেকের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বাইরে থেকে খাদ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ সরবরাহ ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা তীব্র অশান্তি ভোগ করছেন। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে বাজারে প্রয়োজনীয় পণ্য পৌঁছাতে না পারায় খাদ্য সংকট দেখা দিয়েছে।
