গাজীপুর: গাজীপুরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে আন্দোলনকারীদের হামলায় আহত পোশাক শ্রমিক তৌফিক হোসেন (৩৫) মারা গেছেন।

জানা গেছে, ভাঙচুরের ছবি, ভিডিও ধারণ করার সময় আন্দোলনকারীদের হামলায় আহত হন তৌফিক হোসেন।

এবং ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে মঙ্গলবার (৩ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক।

জানা গেছে, নিহত তৌফিক হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। থাকতেন গাজীপুর মহানগরীর বাংলাবাজার এলাকায় ভাড়া বাড়িতে। কাজ করতেন লায়লা স্টাইলস লিমিটেডের কাটিং সেকশনে।

বুধবার (৪ নভেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার বেলায়েত হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেছেন, ওই শ্রমিক আন্দোলনকারীদের ভাঙচুরের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। সে সময় তাকে মারধর করে আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা বিভিন্নজনের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন, এমনকি পুলিশের কাছ থেকেও মোবাইল ফোন ছিনিয়ে নেন।

প্রশ্ন হচ্ছে, আন্দোলনকারীরাই এই নৃশংস কাজ করেছে নাকি আন্দোলনের মাঝে ঢুকে যারা দেশকে উত্তাল করতে চায়, সরকারকে বিপাকে ফেলতে চায় তাঁরা করেছে?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *