ঢাকা: বছরের শেষ হয়ে এলো। চলতি বছরের ডিসেম্বর এবং ২০২৭ সালের জানুয়ারিতে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দুই মাসে চার থেকে ছয়টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে। এর মধ্যে তীব্র শৈত্যপ্রবাহের রূপ নিতে পারে দুই/ তিনটি। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী জানুয়ারি পর্যন্ত সময়ে বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রার ভিত্তিতে শৈত্যপ্রবাহকে তিন ভাগে ভাগ করা হয়। তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *