ঢাকা: জামিন পেয়ে গেলেন পরীমনি। ৫০০ টাকা মুচলেকায় জামিন হলো।

আজ সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমনি।

এবং ১১টা ৫৫ মিনিটে তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন ও জামিনের আবেদন জানান।

উল্লেখযোগ্য যে, তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিলো।

শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, মারধর, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

বুধবার (৪ নভেম্বর) আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এবং এর এক দিন পর তথা আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

জানা গিয়েছে, বুধবার মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে অ্যালার্জিজনিত অসুস্থতার জন্য পরীমনি আদালতে হাজির হতে পারেননি জানিয়ে তাঁর আইনজীবী সময়ের আবেদন করেন।

অন্যদিকে, বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করে। উভয় পক্ষের বক্তব্য শুনে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের তৎকালীন সভাপতি নাসির উদ্দিন মাহমুদ মামলাটি করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *