ঢাকা: আজ কালীপুজো। শক্তির আরাধনায় মেতে উঠেছেন সনাতনীরা। সর্বত্র এখন শ্যামাপুজোর উৎসবের আমেজ। পাড়ায় পাড়ায় আলোর মণ্ডপ, প্রতিমা দর্শনে নামবে মানুষের ঢল।
সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা আজ রবিবার। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা হয়ে থাকে।
হিন্দু পুরাণমতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়।
শ্মশানে হয় শ্মশানকালির পুজো। লোকবিশ্বাস অনুযায়ী, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এই কারণে বিভিন্ন অঞ্চলে শ্মশানে ভক্তিসহকারে শ্মশান কালীপূজা অনুষ্ঠিত হয়।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ থানাধীন শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিও ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার, বাংলাবাজারসহ বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে আজ শ্যামাপূজা হবে।
ভক্তরা ইতিমধ্যেই তৈরি হয়েছেন।
