ঢাকা: পুলিশেরই তো কোনো নিরাপত্তা নেই, জনগণের নিরাপত্তা থাকবে কী করে এই সরকারের আমলে? এখন তো পুলিশকে উল্টো নিরাপত্তা দিতে হবে, পরিস্থিতি এমন হয়েছে।

রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল করে আসা দুই দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

তবে ককটেল বিস্ফোরণের এত যে ঘটনা ঘটছে, একজনকেও গ্রেপ্তারের খবর পাওয়া যায়না। অর্থাৎ গ্রেপ্তার করা হয় না।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ইঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে।

বিস্ফোরণে ককটেলের ছিটে থানার গেটের ভেতরে অবস্থানকরা এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে লাগে। এতে তিনি সামান্য আহত হয়েছেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পৃথক স্থানে পাঁচটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *