পাবনা: ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখনো গ্রেপ্তারি চলছে। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন এই ঘোষণার পর আরো গ্রেপ্তার করা হচ্ছে। যদিও দোষ কী সেটা অজ্ঞাত।

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টার লাগানোর অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে তাঁকে আটক করেছেন জাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

অর্থাৎ ছাত্রদলের হাতে ছাত্রলীগ আটক।

সাইফুল ইসলাম পাবিপ্রবির ফাইন্যান্স বিভাগের সাবেক শিক্ষার্থী। চলতি বছরের ৩১ জুলাই ঘোষিত পাবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটিতে তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে মায়ের সঙ্গে একটি দোকান চালাতেন।

অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য শারমিন আক্তার সাথীর একটি ফেসবুক পোস্ট শেয়ার করে তিনি নাকি আপত্তিকর মন্তব্য করেন।

এই নিয়েই নাকি বিরোধ!

ছাত্রদলের এক নেতা বলেন, যেসব স্থানে পোস্টার লাগানো হয়েছিল, তার আশপাশের সিসিটিভি ফুটেজে সাইফুলকে দেখা যায়। ফুটেজ থেকে নেওয়া ছবির সঙ্গে তার বর্তমান চেহারা মিলিয়ে তাকে শনাক্ত করা হয়েছে।

এইরকম হেন তেন অনেক বিষয়ে অভিযোগ এনে তাঁকে হেনস্থা করা হয়।

এদিকে, সাইফুল বলেন, ‘আমি আমার বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগিয়েছি। কিন্তু জাহাঙ্গীরনগরে কিছু করিনি।’ পাবিপ্রবিতে পোস্টার লাগানোর বিষয়ে তিনি বলেন, ‘আমি সাভার থেকে পোস্টার প্রিন্ট করাতাম। গাড়ি দিয়ে পাবনায় পাঠাতাম। সেখানে আমার সংগঠনের লোকেরা পোস্টার লাগাত।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *