ঢাকা: কয়েকদিন ধরেই নিজের কর্মকাণ্ড নিয়ে সমালোচনার শীর্ষে অভিনেত্রী পরীমনি। একের পর এক অশ্লীল কর্মকাণ্ড তিনি করেই চলেছেন। কোনো লজ্জা নেই যেন! আইনী নোটিশ পাচ্ছেন, তারপরেও কোনো হেলদোল নেই।
জাতীয় পতাকাকে অসম্মান করে অভিনেত্রী এবার হাজির হন ঢাকার একটি অভিজাত ক্লাবে স্টেজ পারফরম্যান্স করতে। আর সেখানেই আবারো অশ্লীলতা করেন।
পরীমনি মঞ্চে নাচের সময় সব ঠিকই চলছিলো। হঠাৎ ‘ভুয়া ভুয়া’ দেন অনেকেই। ‘ভুয়া ভুয়া’ স্লোগান শোনার পর ক্ষুব্ধ হয়ে ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করে অনুষ্ঠানস্থল ছাড়েন অভিনেত্রী।
রবিবার (৮ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে ‘ওয়েডিং কার্নিভাল’ নামের একটি ফ্যাশন শো-তে এ ঘটনা ঘটে।
অশালীন অঙ্গভঙ্গি এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
এদিন, পরীমনি এসেছিলেন এক্কেবারে নববধূ সেজে। লালটুকটুক শাড়ি, মাথায় ঘোমটা, গলায় ফুলের মালা, হাতে লাল চুড়ি, কপালে টিকলি।
সবাই ভাবছিলো, আজকে একটা সুন্দর এন্ট্রি হবে। নতুন বউয়ের মতো হাসিমুখে স্টেজে উঠবেন, ঘোমটা তুলে মুখ দেখাবেন, সবাই হাততালি দেবে।
স্টেজে উঠলেনও ঠিকঠাক। কিন্তু এরপর যা হলো, সেটার জন্য কেউ প্রস্তুত ছিলো না।
ঘোমটা খোলার আগেই, সাংবাদিকরা নতুন বধূর মুখ দেখার আগেই, স্টেজের নিচ থেকে চারিদিক মুখরিত হয়ে গেলো ভুয়া, ভুয়া স্লোগানে।
পরীমনি ক্ষিপ্ত হয়ে হাতটা উঁচু করলেন এবং যারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন তাদের মাঝখানের আঙ্গুল দেখিয়ে হেলে দুলে স্টেজ থেকে চলে গেলেন।
হ্যাঁ, লাইভ ক্যামেরার সামনে, শত শত মানুষের সামনে, স্টেজের উপর দাঁড়িয়ে মিডল ফিঙ্গার!
এই দৃশ্য দেখে উপস্থিত সবাই হা হয়ে গেছে।
এরপর লাইভে এসেও আবার কান্না করছিলেন। পরীমনি বলছিলেন, কি তামাশা হইতেছে দেশে, এই নাকি দেশের নিরাপত্তা, নিরাপত্তা কোন কালেই ছিল না।
পরীমনি লাইভে এসে আরও বলছিলেন, তার গাড়িতে নাকি ভাঙচুর করা হয়েছে।
কিন্তু এখানেই আসল টুইস্ট!
সাংবাদিকরা পরে আবার লাইভে গিয়ে দেখান, তার গাড়িতে কোনো ভাঙচুর করা হয়নি। গাড়ি একদম অক্ষত আছে, যেমন ছিলো তেমনই আছে।
পরীমনির এভাবে মিথ্যা অভিযোগ কেন?
আইনশৃঙ্খলা বাহিনীর প্রোটোকলে বের হওয়ার সময়ও এদিন দেখা গেছে তিনি মিডল ফিঙ্গার দেখাচ্ছেন সাংবাদিকদের।
একজন অভিনেত্রী সমাজকে দেবেন ভালো বার্তা, এসব কর্মকাণ্ড করে কী প্রমাণ করতে চান তিনি? প্রশ্ন জনগণের।
