ঢাকা: বাংলাদেশে আওয়ামী লীগ এখনো প্রাসঙ্গিক, শেখ হাসিনার প্রত্যাবর্তন কি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত?ডিসেম্বর কি ঘরের দরজায়?
সত্যিই আসছেন শেখ হাসি
না? ইতিমধ্যে পিলে চমকে উঠেছে বিএনপি জামাতের। শেখ হাসিনা কোনো আপোস করবেন না, জানিয়ে দিয়েছেন।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। এটা তো অস্বীকার করার উপায় নেই।
তবে দলটি নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর প্রতিকূল রাজনৈতিক পরিবেশ, সাংগঠনিক বিপর্যয়, মামলা-হামলা ও নেতৃত্বের সংকটের মধ্যেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে।
নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও দলটির সমর্থকগোষ্ঠী এবং রাজনৈতিক উপস্থিতি যে পুরোপুরি বিলীন হয়ে যায়নি, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ তারই ইঙ্গিত দিচ্ছে।
এবং আজ রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছেন শেখ হাসিনা।
এদিকে সরকারের তর্জন গর্জন শোনা যাচ্ছে সমিনে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আবারো বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না।
তবে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যার্পন চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চায় বলে জানিয়েছেন তিনি।
আজ (সোমবার, ৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথাগুলো বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, ‘একজন পলাতক আসামিকে নতুন করে ভ্রমণ নথি দেয়ার প্রশ্নই ওঠে না। শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আইনি উদ্যোগ হাস্যকর। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সাধারণ কোনো যাত্রীর মতো দেখার সুযোগ নেই। শেখ হাসিনা ইতোমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক বিচারিক কার্যক্রম চলমান রয়েছে, যেগুলোতে সর্বোচ্চ শাস্তির সম্ভাবনাও রয়েছে।’
হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ-ভারত বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আমরা দাবি জানাবো। তাকে ফেরত পাওয়া গেলে যথাযথ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে কারাগারে নেয়া হবে।’
