ঢাকা: শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন, সে মাফিক প্রস্তুতি চলছে। তবে বাংলাদেশ তাঁকে ফিরতে দেবে না। তথা তাঁকে প্রত্যর্পণ করতে হবে, দাবি এটাই।

শেখ হাসিনাকে পাসপোর্ট ও এনআইডি বা জাতীয় পরিচয়পত্র দেবে না বাংলাদেশ, স্পষ্ট জানাল তারেক রহমানের সরকার।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল সরকার।

সোমবার এই কথা জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর দাবি, বাংলাদেশের আইন ও প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে ফিরেই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে হাসিনাকে।

বলেন, “বাংলাদেশ কোনও সন্ত্রাসবাদীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা, তর্ক বিতর্ক শুরু হয়েছে ঢাকা-দিল্লি সম্পর্ক এবং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার হাসিনার এক আইনজীবী ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে চিঠি পাঠিয়ে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন জানিয়েছেন।

দেশে ফিরবেন, কোনো আপোস করবেন না শেখ হাসিনা। তিনি জানিয়েই দিয়েছেন। এবং আইনের মুখোমুখি হবেন। এতখানি স্পষ্টতা তিনি দিয়ে দিয়েছেন ইতিমধ্যে। তারপরেও ক্ষিপ্ত বাংলাদেশ। মানবাধিকার লঙ্ঘন করছে।

হাসিনার পাসপোর্টের আবেদনের খবর প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি সরকার।

হুমায়ুন কবির বলেন, “হাসিনার পাসপোর্টের আবেদন হাস্যকর। তিনি পালিয়ে গিয়েছেন। এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার কোনও সুযোগ নেই। তিনি যদি দেশে ফিরতে চান, তবে তার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *