ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে বড় জল্পনা। আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা আগেই ঘোষণা করেছিলেন হাসিনা।
আর এবার নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (NID) জন্য আবেদন করেছেন তিনি। এরপরই প্রতিক্রিয়া দেয়া শুরু হয়ে গেছে সরকারের। টনক নড়েছে বলা যায়। বলা যায় কাঁপুনি ধরেছে।
কোনো ব্যক্তিকেই তাঁর নিজের দেশে প্রবেশের অধিকার থেকে খামখেয়ালিভাবে বা স্বেচ্ছাচারীভাবে বঞ্চিত করা যাবে না।
এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের একটি গুরুত্বপূর্ণ নিশ্চয়তা।
এর অর্থ, কোনো বাংলাদেশি নাগরিককে শুধু রাজনৈতিক বিরোধিতা বা প্রশাসনিক সিদ্ধান্তের কারণে নিজের দেশে প্রবেশের অধিকার থেকে ইচ্ছামতো বঞ্চিত করা যায় না।
তবে এই অধিকারের অর্থ এই নয় যে—
* তিনি ফৌজদারি বিচার থেকে মুক্তি পাবেন।
* তাঁর বিরুদ্ধে আদালতের রায় কার্যকর হবে না।
* সরকারকে যেকোনো পরিস্থিতিতে তাঁকে নতুন পাসপোর্ট দিতে হবে।
আন্তর্জাতিক আইনে নিজের দেশে প্রবেশের অধিকার গুরুত্বপূর্ণ হলেও পাসপোর্ট ইস্যুর প্রশাসনিক প্রক্রিয়া ও বৈধ বিচারিক বাধা আলাদাভাবে বিবেচিত হতে পারে।
পাসপোর্ট আবেদনের ঘটনায় সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়ায় বলা হয়েছে, শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ড কেবলই একটি রাজনৈতিক উদ্দেশ্য বা লোকদেখানো নাটক। এই মুহূর্তে তাঁর বাংলাদেশে ফেরার কোনও ইচ্ছা নেই বলেই মনে করছে তারেক রহমানের সরকার।
ইচ্ছে থাকুক বা না থাকুক যার যার অধিকার, তিনি পাবেন। তাতে এত প্রশ্নেরও কোনো অবকাশ নেই।
চিফ প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম সোমবার সাংবাদিকদের বলেন, “শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যে সব খবর সামনে আসছে, তা লোকদেখানো ছাড়া আর কিছুই নয়।” তাঁর মতে, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তবে তাঁর উচিত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে চলা, কিন্তু তিনি তা করছেন না।
নতুন পাসপোর্ট চাওয়ার বিষয়ে আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা এই মুহূর্তে ফিরবেন বলে মনে করছে না সরকার। তিনি জানান, শেখ হাসিনার আইনি অবস্থান ও পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানাতে তাঁর কার্যালয় থেকে মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক বৈঠক করা হবে।
