ঢাকা: নাগরিকের নিরাপত্তা নড়বড়ে, স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার দিব্যি মজবুত! রাজধানী তো ককটেলের আখড়া হয়ে উঠেছে।

বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক ককটেল বিস্ফোরণ, পল্লবী থানা প্রাঙ্গণেও ককটেল বিস্ফোরণ।

ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। এত কিছুর পরেও স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এখন অবধি একটা কথা শুনেছেন?

দায়িত্ব পালনের প্রমাণ কোথায়? শিক্ষার্থী ক্যাম্পাসে যাওয়ার আগে নিরাপত্তা ভাববে, মা সন্তানকে স্কুলবাসে তুলে দিতে ভয় পাবেন, আর মন্ত্রী নিশ্চিন্তে পদে বসে আছেন।

নাগরিকের জীবনের চেয়ে মন্ত্রীর চাকরির নিরাপত্তা বেশি হলে সেই ব্যবস্থার নামই ব্যর্থতা।

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৯ অক্টোবর) মধ্যরাতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ওই ক্যাম্পাসে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

উল্লেখযোগ্য যে, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত বুয়েট, চানখারপুল, বনানী, মিরপুর, ভাষানটেক, টেকনিক্যাল, আদাবর, উত্তরা ও মুগদাসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

চানখারপুলে ককটেল বিস্ফোরণে এক পথচারী আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ৪২ মিনিটের দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলের ১৩৭ নম্বর কক্ষের জানালার পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে জানালার কাচ ভেঙে কক্ষের ভেতরে পড়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ, নিজের পদ পাহারায় বেশ সফল একথা তো বলতেই হবে।

মানুষ রাতে একটু শান্তিতে ঘুমোতে পারেনা। কখন কী হয় এই ভয়ে!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *