ঢাকা: খুব সম্ভবত চাপে পড়েছে! তা নাহলে হঠাৎ এই ধরনের মন্তব্য বা কাজ আশা করাই যায় না। সম্ভবত তারাও যা বোঝার বুঝে গিয়েছে। মিছিল, মানুষ, জন বিস্ফোরণ, প্রেশার- সব মিলিয়ে বিএনপি সরকার চাপে পড়ে গিয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা সব ধরনের মামলা নির্ধারিত প্রক্রিয়া ও সরকারি যাচাই-বাছাই শেষে প্রত্যাহার করা হবে।

মো. আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে বলে যাচাইয়ে প্রমাণিত হলে হত্যা মামলাসহ যেকোনো ধরনের মামলা প্রত্যাহার করা হবে। এ ক্ষেত্রে কোনো শর্ত বা দ্বিধাদ্বন্দ্বের সুযোগ থাকবে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের (নোয়াখালী-২) এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই কথাগুলো বলেন।

মন্ত্রী রাজনৈতিক মামলায় অভিযুক্ত নেতাকর্মীদের নির্ধারিত ফরমে মামলা প্রত্যাহারের আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কারও বিরুদ্ধে মামলা থাকলে যত দ্রুত সম্ভব প্রত্যাহারের আবেদন করুন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকার মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেবে।

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তাঁরা কখনো তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আবেদন করেননি। বরং আদালতের মাধ্যমে আইনি প্রতিকার চেয়েছেন।

আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো যথাযথ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার।

মন্ত্রী আরো জানান, সরকার এই ক্ষেত্রে তিন ধরনের মামলা চিহ্নিত করেছে।

যেসব মামলায় পুলিশ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেনি এবং চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর্যায়ে রয়েছে, সেগুলোর অধিকাংশ ক্ষেত্রে ৫ আগস্টের জুলাই গণ-অভ্যুত্থানের পর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, যেসব মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে, কিন্তু সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, শুধু মামলার এজাহার বা নথিপত্র দেখে কোনো মামলাকে রাজনৈতিক মামলা হিসেবে স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করা সম্ভব নয়। এ কারণে রাজনৈতিক মামলায় অভিযুক্ত নেতাকর্মীদের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *