ঢাকা: দেশের মানুষ আজ নিজেদের ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ বোধ করছে না। রাজপথ থেকে উদ্যান—সবখানে মৃত্যুর নীরব হাহাকার।

২০২৪ এর ৫ আগস্ট থেকে আজ ২০২৬ এর ১০ নভেম্বর একই কাণ্ড ঘটে চলেছে।

লাশের রাজনীতি জনগণ আর নিতে পারছে না।

রাজধানীর ডেমরায় নিখোঁজ হওয়ার তিনদিন পর মো. হামিদুল্লাহ (১৩) নামে এক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ডের মালা মার্কেটসংলগ্ন একটি মাঠের পাশে জঙ্গল থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এই হত্যাকাণ্ডে সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক আরিফ হোসেন (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে আরিফ যা জানায় পুলিশকে তা আরো ভয়ঙ্কর। গত ৭ নভেম্বর দুপুর দেড়টার দিকে প্রতিবন্ধী হামিদুল্লাহকে মাঠের পাশে জঙ্গলে নিয়ে গিয়ে বলাৎকার করে এই আরিফ। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে জঙ্গলে ফেলে রেখে চলে যায়।

শুধু মাদ্রাসা নয়, দেশের চারপাশে হচ্ছে এইসব নারকীয় ঘটনা।

এ ঘটনায় নিহতের বড়ভাই সাইদুল আলম রাতেই ডেমরা থানায় অভিযুক্ত আরিফের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরিফ ডেমরার মালা মার্কেটসংলগ্ন আলী মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলম হোসেনের ছেলে। এবং নিহত প্রতিবন্ধী হামিদুল্লাহ ওই এলাকার রুহুল আমিন মোল্লার ভাড়াটিয়া বাবুল আকন্দের ছেলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *