ঢাকা: একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে দেশে। তবে বলা হয়, নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
যদিও হামে মৃত্যুর সংখ্যা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
এদিকে, এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৪ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখনো পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১৯০ শিশুর মৃত্যুর হয়েছে। এই সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু।
তথ্য বলছে, এই নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জনে।
প্রতিবেদনের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫১ জন আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের।
মোট ১ হাজার ৪৬৪ শিশু হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন।
