ঢাকা: বিএনপি, জামাত রীতিমতো পাগল হয়ে গেছে শেখ হাসিনার আসার খবরে, এখন প্রতিদিন তারা কিছু না কিছু বলেই চলেছে।

শেখ হাসিনা দেশে ফিরবেন বলেছেন, তাঁকে কী এরা ঠেকিয়ে রাখতে পারবে?

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন কি না, তা নিয়ে নতুন করে আইনি বিতর্ক তৈরি হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় শেখ হাসিনা সেই সুযোগ হারিয়েছেন। এমনকি আপিল শুনানি ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকরে আইনগত বাধা নেই বলেও দাবি করেছেন তিনি।

তাহলে প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে কেন বিচার প্রক্রিয়া চললো? তাঁকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগটা পর্যন্ত দেয়া হয়নি!?

চিফ প্রসিকিউটরের বক্তব্যের সঙ্গে একমত নন সুপ্রিম কোর্টের একাধিক জ্যেষ্ঠ আইনজীবী। তাঁদের মতে, বাংলাদেশের বিচারব্যবস্থায় মৃত্যুদণ্ডের মতো গুরুতর সাজা উচ্চ আদালতের পর্যালোচনা ছাড়া কার্যকর করার নজির নেই।

নির্ধারিত সময় পার হলেও বিলম্বিত আপিলের সুযোগ থাকতে পারে। এ ক্ষেত্রে সংবিধান ও সুপ্রিম কোর্টের বিধিমালা বিবেচনায় নেওয়া প্রয়োজন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সম্প্রতি বলেছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় ইতোমধ্যে শেষ হয়েছে। আইন অনুযায়ী, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ থাকলেও তিনি তা করেননি। ফলে এখন আর তার আপিল করার আইনগত সুযোগ নেই বলে দাবি করেন চিফ প্রসিকিউটর।

তার বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার ক্ষেত্রে সংবিধানের ১০৪ অনুচ্ছেদে বর্ণিত ‘সম্পূর্ণ ন্যায়বিচার’ নিশ্চিত করার বিশেষ ক্ষমতাও প্রযোজ্য হবে না। তাই আপিল বিভাগে শুনানি ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকরের পথে কোনো আইনি বাধা নেই বলে মনে করেন তিনি।

এই বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ফৌজদারি বিচারব্যবস্থার অন্যতম মৌলিক নীতি হলো, কোনো রায় আপিলের মাধ্যমে চূড়ান্ত হওয়া। বাংলাদেশের বিচারব্যবস্থাও সেই কাঠামোর ওপর প্রতিষ্ঠিত।

তাঁর মতে, শেখ হাসিনা আপিল করতে পারবেন না—এমন বক্তব্য সম্ভবত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে দেওয়া হচ্ছে।

মনজিল মোরসেদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আপিল করা সম্ভব না হলে সুপ্রিম কোর্টের বিধিমালা অনুসারে বিলম্বিত আপিলের আবেদন করা যেতে পারে। সেই আবেদনে কেন নির্ধারিত সময়ে আপিল করা যায়নি, তার কারণ ব্যাখ্যা করতে হবে।

তিনি আরও বলেছেন, মৃত্যুদণ্ডের মতো গুরুতর সাজা কার্যকরের আগে আসামির বক্তব্য উপস্থাপন এবং উচ্চ আদালতে বিচারিক পর্যালোচনার সুযোগ থাকা ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ এ অঞ্চলের বিভিন্ন দেশের বিচারব্যবস্থায় এ ধরনের প্রথা প্রচলিত রয়েছে।

আইনজীবীর বলছেন, বাংলাদেশে এমন নজির নেই যেখানে মৃত্যুদণ্ডের রায় উচ্চ আদালতে নিষ্পত্তি ছাড়াই কার্যকর হয়েছে।

বরং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দীর্ঘ সময় পরও আপিল করার উদাহরণ রয়েছে।

চিফ প্রসিকিউটরের কথার কোনো মূল্য নেই। হিংসায় বলছেন সব কথা।

বিলম্বিত আপিলের উদাহরণ হিসেবে শেখ মুজিবুর রহমান হত্যা মামলার কথা উল্লেখ করেন মনজিল মোরসেদ।

মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ল্যান্সার এ কে এম মহিউদ্দিন আহমেদ দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পিত হয়ে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করেন তিনি।

২০০৭ সালের সেপ্টেম্বরে তাকে আপিল করার অনুমতি দেয় আপিল বিভাগ।

পরবর্তী বিচারিক প্রক্রিয়া শেষে ২০১০ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *