ঢাকা: আসিফ নজরুলের ছাগল চুরি হয়!! মোবাইল চুরি হয়!! যেকোনো সময় বলতে পারেন এই বাটপার, আমার স্ত্রী চুরি গেছে।
২৬ লক্ষ ভারতীয় বোধহয় এই বাটপারকে অনেক জ্বালাতন করছে! তাই না?
অচিরেই তিনি হয়তো ফরহাদ মাজহারের মত নিজেই চুরি হয়ে আত্মগোপনে গিয়ে ২৬ লক্ষ ভারতীয়র উপর দোষ চাপাবেন।
দেশ ধ্বংসকারী, রাজাকার আসিফ অভিযোগ করেছেন তাঁর মোবাইল নাকি ছিনতাই হয়ে গেছে। গাড়ি থেকেই নাকি মোবাইল নিয়ে গেছে এক যুবক।
এই আসিফ বাটপারের ফুল ঝুরি। নতুন করে যে একটা নাটক সাজাচ্ছেন না তা কিন্তু বলা যায় না।
আদতেই ফোন চুরি, নাকি গোপন রহস্যের পাহারাদার উধাও!?
আসিফ নজরুল স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, তাঁর ফোন চুরি হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, চোরের ওপরেই কি বাটপারিটা হয়ে গেল না? চোর কি জানে, সে শুধু একটা ফোন চুরি করেনি, সঙ্গে হয়তো এক মহামূল্যবান রহস্যের ভান্ডারও নিয়ে গেছে!
এখন জনমনে হাজারো প্রশ্ন—ফোনটাতে এমন কী আছে, যার জন্য এত ঘোষণা দিয়ে চুরির খবর জানাতে হলো? সাধারণ ছবি, নাকি এমন কিছু ছবি ও ভিডিও আছে, যা প্রকাশ হলে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় উঠবে?
চোর বেচারা হয়তো ফোন খুলে সব দেখে এখন আফসোস করছে—”হায়রে! ফোন চুরি করতে এসে দেখি, আমিই এক রহস্যের মধ্যে চুরি হয়ে গেলাম!”
নাকি ফোনে এসব তথ্য আছে, ডলার খেয়ে দেশ ধ্বংস করার তথ্য, ধানমন্ডি ৩২ ভাঙার তথ্য, কথা— আরো আরো কিছু?
আসিফ নজরুল যে মোবাইলটা নিজেই ড্রেনে ফেলে দিয়ে এখন ছিনতাইয়ের নাটক সাজাচ্ছেন না তা কি করে বলা যায়? হতে পারে তিনি নিজেই মোবাইল ভেঙে ফেলে দিয়েছেন!?
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান তিনি। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আসিফ নজরুল।
পোস্টে তিনি লেখেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭টা ৩০ মিনিটের দিকের ঘটনা’।
তিনি আরও জানান, ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এ সময় তার ব্যবহৃত ফোন নম্বর থেকে কিংবা অন্য কোনোভাবে কেউ মেসেজ পাঠিয়ে টাকা চাইলে, হুমকি দিলে বা সন্দেহজনক কোনও বার্তা পাঠালে তা এড়িয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
পোস্টের শেষে আসিফ নজরুল ফোনটি উদ্ধারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি নিজের অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটায় দুঃখ প্রকাশ করেছেন। এইসব কোনো কথাই এখন আর বিশ্বাস করে না দেশের মানুষ। মূলত সব ধীরে ধীরে বেরিয়ে আসছে!
